নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দপ্তরিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে এক মাদ্রাসা দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম দিদার আলম (২৮)। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাস্ট উদ্ধারে ওই এলাকায় পুলিশ গিয়েছে। নিহত দপ্তরি দিদার আলম চাকঢালা এলাকার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসায় দপ্তর হিসেবে কর্মরত ছিলেন। রাতে মাদ্রাসার কাজ ছেড়ে বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরি আঘাত করে হত্যা করে। বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন কি কারনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনার সাথে কোন জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন দিদার আলম রাত পৌনে আটটার দিকে মাদ্রাসার কাজ সেরে বাড়ি যাওয়ার পথে সেখানে একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি চুরিঘাত করে হত্যা করে। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জন প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানিয়েছেন মাদ্রাসার দপ্তরিকে কি কারনে দুর্বৃত্তরা হত্যা করেছে তা এখনো বুঝা যাচ্ছে না। তবে পুলিশকে খবর দেওয়ার পর লাশ উদ্ধারে সেখানে পুলিশ এসেছে বলে তিনি জানিয়েছেন।