নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে রো*হি*ঙ্গা যুবতিকে ১মাসের অধিক সময় ধরে নিরুদ্দেশ রাখার অভিযোগ!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এক যুবতিকে অপহরণ করে মাসের অধিক সময় ধরে নিরুদ্দেশ রাখার অভিযোগ উঠেছে। কোন সুহৃদবান ব্যক্তি সন্ধান পেলে পরিবারের নিকট জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

জানা যায়, চলতি বছরের গত ৫ই জানুয়ারী সকাল ৯টারদিকে সুসম্পর্ক থাকার কারণে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকের এমআরসি নং-১২৩৯৭, রোম নং-৫২৬/০১ এর বাসিন্দা মৃত আব্দুর রহমান এবং মজুনা বেগমের মেয়ে রোকসানা আক্তার (১৩) প্রতিবেশী ৫২৩/২-৩নং রোমের বাসিন্দা সিরাজ উল্লাহদের বাড়িতে যায়। তাকে দীর্ঘক্ষণ না পেয়ে সিরাজ উল্লাহর বাড়িতে খুঁজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে রহমত উল্লাহর পুত্র সিরাজ উল্লাহ, স্ত্রী হাসিনা বেগম, বোন নুর কলিমা, রহিমা খাতুন ও মেয়ে মোঃ আমিন মিলে মা মজুনা বেগমকে মারধর করে। এতে তিনি নিরুপায় হয়ে গত ৮জানুয়ারী এই ঘটনার প্রতিকার চেয়ে উপরোক্তদের বিরুদ্ধে ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
মজুনা বেগম জানান,প্রতিবেশী জনৈক আরেক আব্দুর রহমানের দুঃচরিত্রা মেয়ে জান্নাত আরাসহ উপরোক্তরা মিলে অপহরণ করে নিরুদ্দেশ করে ফেলেছেন। সে কক্সবাজারে বসবাস করে। সে কি মেয়েকে খারাপ কাজে লিপ্ত করেছে নাকি মেরে ফেলেছে তা জানতে পারছিনা। সিআইসিকে বিচার দেওয়ার পরও জান্নাত আরা ক্যাম্পে অবস্থান করলেও আমার মেয়ে সম্পর্কে কোন তথ্য দিচ্ছেনা। বিষয়ে আমি ক্যাম্প প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর আন্তরিক সহায়তা কামনা করছি। নিরুদ্দেশ হওয়া রোকসানা আক্তার ৩ভাই-বোনের মধ্যে সবার বড়। কোন সুহৃদবান ব্যক্তি উপরোক্ত ছবির আমার মেয়ের সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোন-০১৮৮২-৬৪২৩৫০ ; ০১৮১৮-৬৯৩৬৩৭ নাম্বারে জানানোর জন্য সবিনয়ে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। ###