ফরিদুল আলম : হ্নীলায় নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এক কিশোর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়েই গত ৩ সপ্তাহের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছে।
পারিবারিক সুত্র জানায়,গত ২০ আগস্ট সকালে উপজেলার হ্নীলা নয়াপাড়া (এক্সটেনশন-১) ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই/৭ এর এফসিএন-২৫২১৩৩ নাম্বারে বসবাসরত আবু তাহের এবং রমিদা দম্পতির ২য়পুত্র মোহাম্মদ আয়াছ (১৫) পাশর্^বর্তী লেদা নুরালী পাড়ায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে এখনো ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। সে পরিবারের ৪ ছেলের মধ্যে ২য় সন্তান।
ক্যাম্প সংলগ্ন এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়,শত্রুতাবশত খুনের ঘটনা অব্যাহত থাকায় পরিবারের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। নাকি কোন পরিচিত জনের কুপরামর্শে কোথাও পালিয়েছে তা স্পষ্ট টের পাওয়া যাচ্ছেনা।
কোন সুহৃদবান ব্যক্তি ছবির এই ছেলের সন্ধান পেয়ে থাকলে পরিবারের মুঠোফোন নাম্বার-০১৮৩১-১০৬৬৭২ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ###
