ধর্মান্ধতা ধর্মের নামে গোড়াঁমি ইসলামের আদর্শ কখনই হতে পারেনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : ‘ সামাদ আল্লাহ ’ মহানিরপেক্ষ। সুতরাং সামাদ আল্লাহর বাণীগুলো মহানিরপেক্ষ এবং আল্লাহ পাকও মহানিরপেক্ষ। মহান আল্লাহ পাকের এই মহানিরপেক্ষতা কখনই ভাঙ্গা হয়না। তাই বলা হইয়াছে, আল্লাহর আইন কখনো বদলায় না। আল্লাহ পাক যেখানে নিজেই ঘোষণা করেছেন যে, তিনি সামাদ আল্লাহ তথা মহা নিরপেক্ষ আল্লাহ। সেইখানে তাঁর বাণীগুলোও মহানিরপেক্ষ। সুতরাং নিরপেক্ষতাই ইসলামের মূলমন্ত্র। ধর্ম নিরপেক্ষতাই ইসলামের একমাত্র আদর্শ।
সুতরাং ব্যবহারিক জীবনে চলার পথে ধর্ম নিরপেক্ষতাই হলো ইসলামের একমাত্র আদর্শ। এই জ¦লন্ত সূর্যের মতো পরিস্কার বিষয়টি নিয়ে কত রকম যে, উল্টা-পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণের সিদ্বান্তটিও ভূল হতে বাধ্য। অবশ্যই এই বিষয়টির জন্য কাকেই বা দোষ দিতে যাব ? যে যে রকম বুঝে সে সেই রকম বলে এবং লিখে। সুতরাং বিভিন্ন ভাবের বিভিন্ন প্রকাশ গুলো মত বিরোধ তৈরী করে। এখান থেকেই ফিরকা শুরু হয়। যতই বলি না কেন , আল্লাহ এক, কাবা এক, মহানবী ‘ লাসানি’ তথা যার দ্বিতীয়টি নাই। কুরআন এক কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পরিণামে বিভিন্ন ‘ ফিরকা ’ এক ইসলামের মাঝে দেখতে পাই। কোন ফিরকা সঠিক ধর্ম নিরপেক্ষতা ও ধর্মান্ধতার মধ্যে পার্থক্য কতটুকু তা নির্ণয়ের ভার সম্মানীত পাঠকবৃন্দের উপর ছেড়ে দিলাম।

লিখক :
মুক্তিযোদ্ধা সোলতান আহমদ
০১৮৬৬-৪৬৪১০৬
( ১নং সেক্টর তথা মুজিব বাহিনী)
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।