দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৬ জনের মৃত্যু ; শনাক্ত ১২২৩৬ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের। করোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।