দেশে গত ২৪ঘন্টায় করোনায় ৭৬ জনের মৃত্যু : শনাক্ত ৪৮৪৬ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৬ জন মারা গেছেন। এ ছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৪ হাজার আট শ ৪৬ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৩ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।