দীর্ঘ ১৮ বছর পর প্রকৃত ক্রিকেটের স্বাদ পেল টেকনাফ।
আজ মঙ্গলবার ৩০ এপ্রিল ২.৩০টায় টেকনাফ পাইলট মাঠে উদ্বোধন হল “টেকনাফ ক্রিকেট লীগ ২০১৯”।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর টেকনাফের মানুষ প্রকৃত ক্রিকেট উপভোগ করলো এবং ক্রিকেটাররা তাদের ক্রিকেটীয় ক্রীড়াশৈলী প্রদর্শনের সুযোগ পেল।
টেকনাফ রেফারীজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “টেকনাফ ক্রিকেট লীগ ২০১৯” এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রবিউল হাসান।

টেকনাফ রেফারীজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া, সেচ্ছাসেবক লীগ সভাপতি সরোয়ার আলম, পৌর যুবলীগের সাবেক সভাপতি মন্জুরুল করিম সোহাগ, সাবেক ক্রিকেটার শওকত হায়াত মামুন, কামাল, জুয়েল, খোকন, ওয়াব্রাং ক্রীড়া পরিষদের সাঃ সম্পাদক শহিদ ছালাম মুছা, শাহাজান চেয়ারম্যান ক্রিকেট একাডেমির কোচ শরিফুল ইসলাম শরীফ, ক্রিকেটার ইউনুছসহ আরো অনেকে উপস্থিত ছিলেন এই শুভক্ষণে।
আজকের উদ্বোধনী খেলায় হ্নীলা ক্রিকেট একাদশ এবং শাহজান চেয়ারম্যান ক্রিকেট একাডেমি একে অপরের মোকাবেলা করে।
আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলী আকবর, জসিমউদ্দিন এবং ইফতেখার মাসুদ। স্কোরার ছিল মোঃ রাকিব, নুর কামাল এবং আবদুল্লাহ। ধারাভাষ্যে ছিল আবদুল খালেদ এবং সাইফুল্লাহ।
আজকের খেলায় হ্নীলা ক্রিকেট একাদশ ৫২রানে শাহাজান চেয়ারম্যান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
জয়ী দলের আবদুল আমিন জাম্বু ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।
