দুবাইতে টেকনাফের এক প্রবাসীর ২০হাজার দিরহাম নিয়ে নিরুদ্দেশ রুমমেট ; সহায়তা কামনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : দুবাইতে টেকনাফের এক প্রবাসীর ২০হাজার দিরহাম নিয়ে নিরুদ্দেশ হয়ে পড়েছে অপর এক প্রবাসী। এই ঘটনা নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক যন্ত্রনায় রয়েছে ভূক্তভোগী প্রবাসী। এই বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানী এবং সহকর্মী প্রবাসীদের আন্তরিক সহায়তা কামনা করেছে।

জানা যায়,গত ৩বছর ধরে দুবাই হারলেন শহরের ৩০/বি,সড়কের ভিলা ৩নাম্বার বাসার ২২০৩নাম্বার রোমে বসবাস করত বাংলাদেশের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার আব্দুল মজিদের পুত্র মুজিবুল হক এবং চট্টগ্রাম মুরাদপুরের রেল বিটের পাশের বাসিন্দা মোহাম্মদ নাঈম। দীর্ঘদিন এক সাথে প্রবাসে থাকতে দুইজনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে চট্টগ্রামের নাঈম ভিসা করে দিবে বলে গত দুই মাস আগে ১০হাজার দিরহাম নেয় টেকনাফের মুজিবুল হকের নিকট হতে। তারা রোমে থেকে পর্যায়ক্রমে ডিউটি করে আসছে। ইতিমধ্যে মুজিব দ্রুত ভিসা করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। চলতি মাসের ৩জুলাই মুজিবুল হক দায়িত্ব পালনে বাহিরে থাকার সুযোগে নাঈম মুজিবের লকার ভেঙ্গে আরো ১০হাজার দিরহামসহ মোট ২০হাজার দিরহাম নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
Pic 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
রোমমেট বন্ধুর এই ধরনের আচরনে ভেঙ্গে পড়ে হতাশ হওয়া মুজিবুল খবর নিয়ে দেখেন নাঈম আরো বিভিন্ন জনকে ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন অংকের টাকা নিয়ে এই শহর ছেড়ে অন্য শহরে গা ঢাকা দিয়েছে। মুজিব অনেক চেষ্টা করে নাঈমের সাথে কথা বলতে চেষ্টা করে নিরাশ হয়। পরে লোক মাধ্যমে কথা বলে জানতে পারে সে গোপন আস্তায় রয়েছে এবং তাকে ভিসা দেবে। কিন্তু মুজিবুল হকের সাথে যোগাযোগ না হওয়ায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

মুজিবুল হক জানান, প্রবাস জীবনে এখন আমি অসহায় এবং নিঃস্ব। ২০হাজার দিরহাম নিয়ে আ্ত্নগোপনে থাকা নাঈমের নিকট হতে টাকা সমুহ উদ্ধার করে দিতে সহকর্মী প্রবাসী এবং দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহায়তা কামনা করছি। ###