দুটি দক্ষতা বাড়াতে পারলে বিশ্ব জয় সম্ভব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মাহবুব নেওয়াজ মুন্না : নিজের অর্জিত জ্ঞান দিয়ে তৈরি করা কাজগুলো বিশ্বজনীনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে দুটি বিষয়ে দক্ষতা অর্জন করা একান্ত প্রয়োজন। সে দুটি বিষয় হলো – বিদেশী ভাষাগত দক্ষতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন। উক্ত দুটি দক্ষতা ব্যক্তি পর্যায়ে কঠিনসাধ্য হলে চাইলেই সম্মিলিতভাবে অর্জন করা যায়।

জ্ঞান-বিজ্ঞান চর্চায় সুযোগহীনতার কারণে পিছিয়ে পড়া কক্সবাজার জেলার শিক্ষার্থী ও গবেষকদের বিষয় দুটি গুরুত্ব দেয়া দরকার। কক্সবাজার জেলায় এখনো পর্যাপ্ত পরিমাণ শিক্ষা ও দক্ষতা গ্রহণের কেন্দ্র স্থাপিত হয়নি। যার কারণে হাজার হাজার শিক্ষার্থীর যোগ্যতা থাকলেও উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ সম্ভব হচ্ছে না।

শস্য ফলন দেখতে চাইলে ভূমি, জনবল, বীজ ও পানি লাগে, তেমনি উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ল্যাব।

আসুন, পুরাতনকে মাইনাস ফর্মুলায় রেখে দিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে আমাদের কক্সবাজার জেলার দীর্ঘদিনের সংকট দূর করি।

এতে অন্ততঃ উত্তর প্রজন্মের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো।