দীর্ঘ ২৮ মাস পর জন্ম মৃত্যু সার্ভারের আলো দেখতে যাচ্ছে কক্সবাজারবাসী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত,টেকনাফ।

কক্সবাজার জেলার ৭ ১টি ইউনিয়নের জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভার চালুকরনের সচেতনতা ও এল,জিএসপি-৩ বাস্তবায়ন বিষয়ে অালোচনা সভা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ পরিচালক শ্রাবন্তী রায়,ডিডিএলজি,কক্সবাজার জেলা অাওয়ামীলীগ সভাপতি সিরাজুল মোস্তাফা, পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান মাহমুদুর রহমান ইউএনও সদর সহ জেলার প্রতি ইউনিয়ন চেয়ারম্যান, সচিব, ও উদ্যোক্তাবৃন্দ, স্হানীয় সরকারের পরিচালক শ্রাবন্তী রায় বলেন নতুন নিয়মে কঠোরতার সাথে নিবন্ধন দেয়া হবে।
জেলা বাসীর দৈনন্দিন কষ্ট লাঘব করার জন্য জেলা প্রশাসক নিজে মহাপরিচালকে দেয়া কথামত যাতে কোন রোহিঙ্গাকে নিবন্ধন দেয়া হবে না, যদি দেয়া হয় তার দ্বায় বর্তাবে সকলের ্এবং কঠিন অাইনের মুখেমুখি হতে হবে দোষী সাব্যস্থকারীদের।