দমদমিয়ায় মোটর সাইকেল তল্লাশী করে ইয়াবা উদ্ধার ; হ্নীলা ফুলের ডেইলের পারভেজ পলাতক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফে দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা কৌশলে পাচারের সময় মোটর সাইকেল তল্লাশী করে ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় হ্নীলা পুরান বাজারের মোঃ পারভেজ নামে এক মাদক কারবারীকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, ৪ আগষ্ট সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা টেকনাফ হতে হ্নীলাগামী একটি মোটর সাইকেল আসতে দেখে তল্লাশীর জন্য থামাতে বলে। চালক মোটর সাইকেলটি আনুমানিক ২০গজ দূরে রেখে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তখন বিজিবি জওয়ানেরা মোটর সাইকেলটি তল্লাশী করে সীট কভারের নীচে এবং তেলের টাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ৩২লক্ষ ৯হাজার ৪শ টাকা মূল্যমানের ১০হাজার ৬শ ৯৮পিস ইয়াবা উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ফুলের ডেইল এলাকার শাহ জাহানের পুত্র মোঃ পারভেজ (৩০) কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,এই ব্যাপারে পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেল টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###