তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর,প্রতিবেদকঃউখিয়া (কক্সবাজার) থেকে :
কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির তুমব্রু
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া -সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৮ এপ্রিল সকাল ৮ টা থেকে ক্রীড়া -সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ। প্রধান বক্তা ছিলেন ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস -চেয়ারম্যান হাজী নুরুল আবছার,সাবেক প্রধান শিক্ষক এম সাজেদ উল্লাহ,আওয়ামীলীগ নেতা নুরুল আলম,ডাঃ বেলাল উদ্দিন, হাজী নুর আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি,এসএমসিরসদস্যগণ,অভিভাবক,শিক্ষক গণ ও সুশীল সমাজ নেতৃবৃন্দ প্রমুখ। এতে বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।