শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং র্যালী ও কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ৭৩ তম ছাত্রলীগের জন্মদিন। এ উপলক্ষে আজ ৬ জানুয়ারি বুধবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বিশাল র্যালী বের হয়ে উপজেলা পরিষদ সড়ক হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলার চিরজাগ্রত চত্ত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা টি,টি,সি,আই হলরুমে এক আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো,ফয়সাল আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম ইমনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সফল সভাপতি মো,তসলিম ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান, প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক, দপ্তর সম্পাদক ও উপজেলা প্রতিষ্ঠাতা ছাত্রলীগ সাবেক সভাপতি সাংবাদিক শামীম ইকবাল চৌধুরী, এম,এ কালাম সরকারী কলেজ ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মো,ছালামত উল্লাহ সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ছাত্রলীগ সাবেক সফল সভাপতি মো,আব্দু সাত্তার, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও মদিনাতুল উলুম মাদরাস ছাত্রলীগ প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক বান্দরবান জেলা ছাত্রনেতা নুরুল আবছার ইমন,উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হান,সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। শেষে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়।
