ঢাকায় বিমান বন্দরে ইয়াবা নিয়ে হোয়াইক্যং লম্বাবিলের নাজমীনসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ইয়াবা পাচারের সময় বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) ইয়াবাসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিলের এক নারীসহ দুইজনকে আটক করেছে।

গতকাল বুধবার দুপুরে বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলের নাজমীন আক্তার (২৪) ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শিংপাড়ার সাজ্জাত হোসেন (২৮) কে আটক করে গ্রেফতার করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়।

প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দিলেও এপিবিএন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ইয়াবা থাকার কথা স্বীকার করেন।তল্লাশি করে সাজ্জাতের কাছ থেকে ২ হাজার ও নাজমীনের কাছ থেকে ১ হাজার ৮২০টি ইয়াবা পাওয়া যায়। দু’জনের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।