ডেনমার্কের রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোলান্ডসন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকন্যাকে স্বাগত জানান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা।

এসময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙ্গন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পর্যবেক্ষন করেন। এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প ক্যাম্পে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।

এসময় রাজকুমারী গাছের চারা রোপন করেন এবং রোহিঙ্গা কোর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

তারপর তিনি উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করেন। স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত হন।

এর আগে সোমবার বিকেলে ২ দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী।

বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে।