মাহবুব নেওয়াজ, সাবরাং :: সাবরাং পুরানপাড়া ক্রিকেট একাদশ টেকনাফ “ডেইলপাড়া জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ২য় অাসরের চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২২ মে) দুপুর ৩টায় ডেইলপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুরানপাড়া ক্রিকেট একাদশের বিপক্ষ দল ছিল উত্তর নয়াপাড়া ক্রিকেট একাদশ।
উত্তর নয়াপাড়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিং করে ১০ উইকেটে ১৩১ রান করে ।
পুরানপাড়া ক্রিকেট একাদশ ৬ উইকেটে ১৩২ রান করে জয়লাভ করে।
৪০ বলে ৭৪ রান করে ম্যাচ অব দ্য ম্যাচ হন পুরানপাড়া ক্রিকেট একাদশের মুহাম্মদ ইমরান।
ম্যান অব সিরিজও নির্বাচিত হন একই দলের মুহাম্মদ হাসান।
বিকাল ৫টায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসাইন দানু, টেকনাফ অাম্পায়ার এসোসিয়েশনের সদস্য অালী অাকবর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরানপাড়া ক্রিকেট একাদশের খেলোয়াড়রা দলকে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই বিজয়ী দলের অন্যতম কৃতি খেলোয়াড় সৌদিপ্রবাসী মুহাম্মদ অাব্দুল্লাহ বাবুলকে উৎসর্গ করেন।
ম্যাচটি পরিচালনা করেন নূর মুহাম্মদ মনির ও জাবেদ ইকবাল।
