টেকনাফ সড়কে দূঘর্টনায় মাইক্রো খাদে : আহত-১০

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে সড়ক দূঘর্টনায় টমটম ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর মাইক্রো খাদে পড়ে ১০জন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (চট্টমেট্টো-চ-১১-২২২৯) গাড়িটি হ্নীলা আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি টমটমকে ধাক্কা দিলে উল্টে যায়। এরপর আরো একটি নাম্বারহীন মাহিন্দ্রারাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী খাদে পড়ে যায়। এতে ৩টি যানবাহনের ১০জন যাত্রী আহত ও রক্তাক্ত হয়। তাদের দ্রæত উদ্ধার করে শরণার্থী ক্যাম্প হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।