টেকনাফ সীমান্তে গত আগষ্ঠ মাসে ২৯কোটি ৩৯লক্ষ টাকার ইয়াবা ফেন্সিডেল ও চোরাইপণ্যসহ আটক-২২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা চলতি বছরের গত আগষ্ঠ মাসে অভিযান চালিয়ে ২৯কোটি ৩৯লক্ষ ৪৮হাজার ৪শ ২৫টাকা মূল্যমানের বিপূল পরিমাণ ইয়াবা, ফেন্সিডেল ও চোরাইপণ্যসহ ২২জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবি সুত্র জানায়, চলতি ২০২০ সালেহ ১লা আগষ্ঠ হতে ৩১ আগষ্ঠ পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপি, চেকপোস্ট, আউটপোস্ট ও ব্যাটালিয়ন সদর টহল দলের সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩টি মামলায় ৯লাখ ৬৩হাজার ২শ ৭৯পিস ইয়াবা জব্দ করে। তম্মধ্যে ১লাখ ৭৯হাজার ২শ ৩৯পিসসহ ১৮জনকে আটক এবং অবশিষ্ট ৭লাখ ৮৪হাজার ৪০পিস পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন উদ্ধার করে।

অপরদিকে ১টি মামলায় ১শ ২৪ বোতল ফেন্সিডেলসহ ১ পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অন্যান্য চোরাইপণ্যের ৬টি মামলায় ৩জনকে আটক করা হয়। তবে এই মাসে আগ্নেয়াস্ত্র জাতীয় কিছুই আটক করা হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) গত আগষ্ঠ মাসের এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের ঘোষণা বাস্তবায়ন করে মাদকমুক্ত টেকনাফ গড়ে তুলতে সীমান্ত রক্ষী বিজিবি জওয়ানেরা আরো সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। ###