হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় এতিম খানা এবং গরীব জনসাধারণের মধ্যে বন্টন করেছে।

সুত্র জানায়,৬জুন দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং বাহারছড়া আউট পোষ্টের জওয়ানেরা টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া, দরগাহছড়া, এবং বাহারছড়া ঘাটে বিশেষ অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের সময় ৫লক্ষ ৭০হাজার মিটার কারেন্ট জাল এবং ৪শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে প্রকাশ্যে ধ্বংস করা হয় পরবর্তীতে মাছ স্থানীয় গরীব জনসাধারণ এবং এতিম খানায় বিতরণ করা হয়েছে। ##
