আজিজ উল্লাহ :-টেকনাফ বাহার ছড়া উত্তর শিলখালী পরকীয়ার জের ধরে নুর আংকিশ নুরী(১৯) নামের এক তরুণী দুধের শিশুসহ পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ররিবার ২৫ আগস্ট রাতে পরকীয়ার সম্পর্কের জের ধরে একই এলাকার ইসলাম মিজ্জির পুত্র মোহাম্মদ উল্লাহ (১৯) নামের এক তরুণের সাথে পরকীয়ার সম্পর্কের জের ধরে পালিয়ে গেছে বলে শ্বশুর বাড়ির সূত্রে জানা গেছে।পালিয়ে যাওয়ার সময় সাত তুলা স্বর্ণসহ নিয়ে যায় বলে অভিযোগ করেন জামাইয়ের বড় ভাই দিলদার মিয়া।তাদের সবখানে খোঁজখবর নেয়ার পর খোঁজে না পাওয়ার কারণে শ্বশুর বাড়ির পক্ষ থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে সাধারণ ডাইরি করা হয়েছে এমনটাও জানিয়েছেন দিলদার মিয়া।
দিলদার মিয়া আরো জানান,তার ছোট ভাই দুবাই প্রবাসী মিঠু স্ত্রীর ও তার মাত্র ১১ মাসের শিশুর জন্য কান্নাকাটি করে ভেঙে পড়েছে।পালিয়ে যাওয়া স্ত্রী নুর আংকিশ নুরীসহ শিশুকে ফিরিয়ে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দুবাই প্রবাসী মিঠু।
এদিকে মেয়ের চাচা শামসুল আলম জানান,তিন-চার ধরে মেয়ে নিখোঁজ হলে বিহাইন বাড়ির পক্ষ থেকে কেহ তাদের সাথে যোগাযোগ না করায়, বিহাইন বাড়িসহ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় সাধারণ অভিযোগ করা হয়েছে।শামসুল আলমের দাবি তারা উভয় পক্ষ মিলে মেয়ে ও নাতিকে গুম করে রেখেছে।
উল্লেখ্য ,গত দু’বছর আগে শামলাপুর স্থানীয় জাফর আলম (প্রকাশ আলম) সৌদাগরের মেয়ে নুর আংকিশ নুরীর সাথে উত্তর শিলখালী সিরাজ মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ মিঠুর বিবাহ হয়।এরই মাঝে তাদের পরিবারে আসে ফুটফুটে এক শিশু,শিশুর বয়স সবে মাত্র ১১ মাস।এই দু’বছরে তাদের পরিবার ভালোই চলছিল।তাদের সুখের পরিবার দুধের শিশুসহ স্ত্রী পালিয়ে শেষ করে দিয়েছে।মিঠুর বড় ভাই দিলদার মিয়া বলেন, নুর আংকিশ নুরী ফিরিয়ে এলে তাদের পরিবার মেনে নিবে বলে জানান, ফিরিয়ে না আসলে একমাত্র শিশুর ভবিষ্যতের চিন্তা করে মামলা মোকদ্দমা করে হলেও ছোট ভাইয়ের স্ত্রী নুর আংকিশ নুরীকে ফিরিয়ে আনার জন্য আইনের আশ্রয় নিবে বলেও জানান তিনি।
