ডেস্ক নিউজ :
টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল বড় মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান (৭৭) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
আজ ১৩ অক্টোবর রবিবার ভোররাত সাড়ে ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি লেঙ্গুরবিল এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
আজ বাদ আসর বড় মাদ্রাসার মাঠে মরহুমের জানাযা অনু্ষ্টিত হবে জানানিয়েছেন মরহুমের পরিবার।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।
তিনি দীর্ঘ ৩ যুগের বেশী সময় ধরে লেঙ্গুর বিল এমদাদীয়াবড় মাদ্রাসায় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি টেকনাফ মুহাম্মদীয়া কাছেমুল উলুম মহেশখালীয়া পাড়া মাদ্রাসায় দায়িত্বে ছিলেন।
