গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ র্যাব সদস্যরা হ্নীলা আলীখালীতে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে মাদক কারবারী আব্দুল খালেকসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব সুত্র জানায়, ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল পৌনে ৩টারদিকে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হ্নীলা আলীখালী এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার ৭শ পিস ইয়াবাসহ দক্ষিণ আলীখালীর মৃত আইয়ুব আলীর পুত্র আব্দুল খালেক (২৮) এবং চট্টগ্রাম পটিয়া শীল পাড়ার নজির আহমদের পুত্র জিয়াউর রহমান (২১) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
