বিশেষ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অবিস্ফোরিত পরিত্যক্ত হাত বোমার সন্ধান পেয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি সেনাবাহিনীর মাধ্যমে বোমা ডিসপোজাল টিমকে অবহিত করা হয়েছে।
জানা যায়, ১৬এপ্রিল সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ উপজেলার সদর ইউপির কোনার পাড়ার নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিঃ এর পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন শহর মুল্লুক এর দখলীয় জমির পাশে জনৈক মোঃ ইফাত হোসেন (৩৪) এর সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার মোবাইল-৭ ডিউটির এসআই (নিঃ) খোকন কান্তি রূদ্র সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ঘিরে এবং কর্ডন করে রাখে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে বলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের নিকট নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ####
