টেকনাফ মহিউচ্ছুন্না বালিকা দাখিল মাদরাসায় মার্মা দম্পতির মাইক ও স্পিকার অনুদান

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

মোঃ শহীদ উল্লাহ : টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল মহিউচ্ছুন্না বালিকা দাখিল মাদরাসায় মাইক ও স্পিকার দান করেন অংকাসিং মার্মা ও তার সহধর্মিনী।

১৫ মার্চ সকাল ১১ টারদিকে মাদ্রাসায় পৌঁছলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ছৈয়দ হোছাইন শিক্ষক শিক্ষিকা সহ সবাই মিলে ফুল দিয়ে বরণ করেন।

মহিউচ্ছুন্না বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ছৈয়দ হোছাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চকরিয়া হারবাং নয়া পাড়া এলাকার বাসিন্দা অংকাসিং মার্মা ও তার সহধর্মিণী। আরো উপস্থিত ছিলেন, মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার মাস্টার জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মোঃ মুর্তাজা হাছান, মোঃ ইসমাইল, মৌলভী মোঃ সাইফুল ইসলাম,মাহফুজা পারভিন ডলি, সানজিদা লাখি,সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় মাদ্রাসার সভাপতির কাছে ৩০ হাজার টাকার মাইক ও স্পিকার তুলে দেন এবং বিগত বছরেও প্রায় এক লক্ষ টাকার মতো মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন। এবং তাদের জন্য মাদ্রাসার সবাই দোয়া করেন এবং ভিন্নধর্মী হয়ে ও মাদ্রাসায় সব সময় দান করে আছেন। ভবিষ্যতে ও এই ধরনের দান যেন করতে পারেন এই কামনা করেন মাদ্রাসার সভাপতির ও শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।