টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নিমার্ণ কাজের ফলক উদ্বোধন করলেন শাহীন আক্তার এমপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলাম/মো.শফি : টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ফলক উদ্বোধন করেছেন শাহীন আক্তার এমপি।

৭ এপ্রিল রবিবার সকাল ১১টায় তিনি বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ভবনের নিমার্ণ ফলক উম্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, উপজেলা প্রকৌশলী চৌধুরী মোঃ আছিফ রেজা, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা ইন্সট্রাক্টর মো. ইলিয়াছ, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল, বিদ্যালয় এসএমসি সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, ঠিকাদার মঞ্জুরুল করিম সোহাগ, পৌর যুবলীগ সভাপতি তোয়াক্কল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ফলক উম্মোচন পরবর্তী মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া জামে মসজিদের ইমাম মাও. উসমান গনি।

এর আগে শাহীন আক্তার এমপি, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও ইউএনও রবিউল হাসান সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঠিকাদারী প্রতিষ্ঠান একুশে ট্রেড সলিউশান এন্ড কনস্ট্রাকসন এর স্বত্বাধিকারী মনজুরুল করিম সোহাগ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭৮ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে একতল ভবনটি নির্মাণ করা হচ্ছে।

  • এমপি শাহীন
  • টেকনাফ মডেল প্রাইমারী