টেকনাফ মডেল সঃপ্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলামঃ টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে এসএমসি সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুঃ এমদাদ হোসাইন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এইচ এম কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অভিভাবক ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।

উপস্হিত ছিলেন সহকারী শিক্ষক স্বপ্না দাশ, আরিফ হাসান, ঝর্ণা দাশ, রেদোয়ানা বেগম, নুরুল কবির, মাইমুনা আকতার, শাহিনা আকতার, এসএমসি সদস্য ছমিরা আক্তার, আজিজা বেগম, আলী আকবর, অফিস সহায়ক আনোয়ারসহ অভিভাবকবৃন্দ।

সভায় বক্তাগণ সাম্প্রতিক সময়ে ছেলা ধরা গুজব কান না দিতে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা প্রয়োজনীয় করণীয় ও পরীক্ষায় শতভাগ উপস্হিতি নিশ্চিতকরণ নিয়ে গুরত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।