টেকনাফ মডেল সঃপ্রাঃবিদ্যালয়ে বই উৎসব পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাইফুল ইসলামঃ টেকনাফের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
১লা জানুয়ারী রোজ বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএমসি সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এইচ কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, পঃ প: কর্মকর্তা শ্রুতিপূর্ন চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন।