টেকনাফ ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে দারিদ্র পরিবারে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সামী জাবেদ : টেকনাফে ২য় পর্যায়ে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ করেন টেকনাফ ব্লাড ডোনার্স সোসাইটি ।

আজ ২ মে বিকেল ৪ টারপর থেকে ২৫০ হত-দারিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ করেন ব্লাড ডোনার্স সোসাইটি। প্রতি প্যাকেটে রয়েছে চাউল ,ছোলা ,আলু ,তৈল,পেঁয়াজ ,সেমাই ,আটা ,মুড়ি প্রভৃতি। এই চরম দুঃসময়ে দরিদ্র পরিবারের মানুষেরা উল্লাসিত অবস্থায় বাড়ি ফিরতে দেখা যায়। অনেকে এই মহৎ উদ্যোগের জন্য টেকনাফ ব্লাড ডোনার্স সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।