টেকনাফ বাহারছড়ায় শাহজাহান চৌধুরীর ব্যাপক গণসংযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া :
টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় ব্যাপক গণসংযোগ করেছেন কক্সবাজার ৪ ( উখিয়া -টেকনাফ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক তিন তিনবার নির্বাচিত সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ২৮ নমেম্বর বেলা ২টা সময় বাহারছড়ার বিভিন্ন জায়গায় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, জেলেও স্থানীয় মুরুব্বি সহ সকল স্তরের জনগণের সাথে তিনি কৌশল বিনিময় করেন। তিনি দোয়া কামনার সাথে সাথে উখিয়া টেকনাফ কে মাদকের অগ্রাসন থেকে রক্ষা করতে তিনি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষে চান। এসময় তার আহবানে ছাড়া দিয়ে স্থানীয় জনগণ উখিয়া টেকনাফ কে মাদকের বদনাম থেকে মুক্ত করতে, দেশে আইনের শাসন প্রতিষ্টা, জনগণের বাক স্বাধীনতার অধিকার, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তার মার্কা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আর স্থানীয় জনগণ শাহজাহান চৌধুরীকে পেয়ে অনেকটা উচ্চাসিত দেখা যায়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংঘটনের কয়েকশত নেতাকর্মী এই গণসংযোগে অংশ গ্রহন করে গণসংযোগকে আরো মুখরিত করে তোলে।
IMG 20181128 162913 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর