আজিজ উল্লাহ : টেকনাফের বাহার ছড়া চৌকিদার পাড়া শিলছড়ি পাহাড়ি এলাকায় ক্ষুদার্ত বন্যহাতির আক্রমণে শিফা নামের এক মাদ্রাসা শিক্ষার্থী তরুণী নিহত। আগামী তিন দিন পর পাশ্ববর্তী এক তরুণের সঙ্গে তার বিবাহের দিন ধার্য ছিল।খাবারের সন্ধানে এসে ঘুমন্ত অবস্থায় বন্যটির আক্রমণের শিকার তরুণী নিহত এবং বাড়ি ঘর ভেঙে চুরমারও হয়েছে। শিফা বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, বৃহস্পতিবার( ১১ নভেম্বর) দিবাগত রাতের আধারে পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে বাড়ি ভেঙে ঢুকে ঘুমন্ত তরুণী হাতির পদতলে পরে এবং শূড়েঁর ছুড়ে মারার আঘাতে গুরুতর আহত হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত শিফা(১৪) স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে। তার বাবা গত ৫বছর আগে মারা গেছেন।এদিকে তার মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন দিনাতিপাত করছে।
প্রতিবেশী আবদুল্লাহ আল নোমান বলেন,”হাতির আক্রমণের সময় বাড়িতে তার মেহেদী এক ছোট ভাইসহ মানসিক ভারসাম্যহীন মা ছিল তার বাড়ির কোনে লুকিয়ে ছিল। হাতি প্রথমে বেড়ার বাহির থেকে ‘পা’ দিয়ে পদতলিত করে পরে শূঁড় দিয়ে ছুটে মারে এতে পাশ্ববর্তী বাড়ির আঙ্গিনায় রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়’।
শিলখালী রেঞ্জের বনকর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন,” নিয়মিত হাতির পাল লোকালে খাদ্যের সন্ধানে আসে মানুষ উত্তেজিত না করলে চুপিসারে চলে কিন্তু গতকাল রাতে যে হাতিটি আসল আক্রমণ করল নামার সময় কেহই বুঝতে পারিনি। বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় উপজেলা নির্বাহী কর্মকর্মতার মাধ্যমে একটা কমিটি আছে সেই কমিটি ইউপি সদস্য ও রেঞ্জ কর্মকর্তার সুপারিশে একটা আর্থিক সহায়তায় সুযোগ রয়েছে বলেও জানান তিনি,”।
