বিশেষ প্রতিবেদক : টেকনাফ বাহারছড়ার সেই আলোচিত ঘটনা নিসর্গ কর্মী হত্যা মামলার মূল আসামী স্থানীয় শামলাপুর পুরানপাড়া গ্রামের এজাহার মিয়ার পুত্র শীর্ষ সন্ত্রাসী ফের বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত সে এলাকায় ত্রাসের সৃষ্টি করে আসছে। গত ২০ ফেব্রুয়ারী সকাল ১০ঘটিকার সময় ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কামাল, তার ভাই মোঃ আবছার, মোঃ নুরুল আলম, মোঃ হাসিম, নুরুল হক, তার অন্যতম সহযোগী ইয়াবা পাচারে জড়িত আত্মসমর্পনকারী ছৈয়দ আলমের ভাই সৈয়দুল ইসলাম সহ সাঙ্গ-পাঙ্গ নিয়ে শামলাপুর নয়াপাড়া গ্রামের রশিদ আহমদের পুত্র শামলাপুর বাজারের চাউল ব্যবসায়ী মনছুর আলমের উপর অতর্কীত হামলা চালিয়ে বেধড়ক মারধর পূর্বক ক্যাশ বক্সে থাকা লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় মনছুরের অবস্থা গুরুতর দেখে পাশর্^বর্তী দোকানদারেরা তাকে উদ্ধার করে। এ ব্যাপারে মনছুর আলমের ভাগিনা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায় উল্লেখিত কামাল, তার ভাই আবছার, নুরুল আলম হত্যা মামলা ও মানবপাচারের চিহ্নিত আসামী। শোনা যাচ্ছে উল্লেখিত সন্ত্রাসীরা ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে তারাও আহত হয়েছে মর্মে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিচ্ছে।
