টেকনাফ বাহারছড়া শামলাপুরের প্রবীণ মুরব্বী মাও: নাসির উদ্দিনের মৃত্যু ; বাদ এশা জানাজা : টেকনাফ উপজেলা আওয়ামীলীগের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে :

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের প্রবীণ মুরব্বী মৌলানা নাসির উদ্দিন আজ (৪মার্চ) সোমবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৮ কন্যা, ৫ পুত্র, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

আজ এশার নামাজের পর পুরান পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের পুত্র বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ এক যৌথ বিবৃতিতে বলেন-

বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা কমিটির সাবেক সদস্য এবং বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামলাপুর বাহারছড়া নিবাসী জনাব মাওলানা নাসির উদ্দিন একজন নীতি ও আদর্শবান বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা শাখা পরিবার গভীর ভাবে শোকাহত । আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

428693146 7252770034837203 5165240119467943575 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর