টেকনাফ বাস স্টেশনের প্রধান সড়কে আবাসিক হোটেলের ময়লা পানি, দেখার কেউ নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামসুদ্দিন, টেকনাফ : টেকনাফ বাস স্টেশনের প্রধান সড়কে স্কাই ভিউ নামের একটি আবাসিক হোটেল থেকে সেফটি ট্যাংকের ময়লা পানি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাস স্টেশনের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন সকাল থেকে হোটেল কর্তৃপক্ষ প্রধান সড়কে দূগন্ডযুক্ত ময়লা পানি ছেড়ে দেয়। ফলে পথচারীসহ ব্যবসায়ীদের দূর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে।
জানা গেছে, বাস স্টেশনের স্কাই ভিউ সহ কয়েকটি আবাসিক হোটেল থেকে প্রায় সময় এ ধরনের ময়লা পানি সড়কে ছেড়ে দেওয়া হলেও পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট নাগরিক সেবাদানকারী কোন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করায় তাদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।