নিজস্ব প্রতিনিধি :
টেকনাফ প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সন্ধায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছৈয়দ হোছাইন।
সভায় বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী. সদস্য আব্দুল্লাহ মনির, নুরুল হক, হুমায়ূন রশিদ, কায়সার পারভেজ চৌধুরী, আবদুর রহমান, আবুল আলী, মো. রশিদ প্রমুখ।
জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, প্রেস ক্লাব সাংবাদিক সমাজকে সুসংগঠিত করে সমাজের অন্যায় অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করবে।
এতে প্রেসক্লাবের অগ্রগতি সফলতা কামনা করেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে কর্মরত সাংবাদিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওঃ জোবায়ের, আমান উল্লাহ কবির ও গিয়াস উদ্দীন ভূলো।

উপস্থিত ছিলেন রহমত উল্লাহ. শহীদ উল্লাহ ও ফরিদুল আলম।
মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
