টেকনাফ পৌর বিএনপির নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ পৌর বিএনপির কর্মসূচির নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন,বিএনপি নেতা শাহদাত হোসেন,পৌর বিএনপির সাধারণ স¤পাদক রেজাউর রহমান রেজা,উখিয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাহাব উদ্দিন,পৌর বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম,সাংগঠনিক স¤পাদক মোঃ ইসমাইল,উপজেলা যুদলের যুগ্ন আহবায়ক আব্দুল আমিন আবুল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ,কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দিন,পৌর ছাত্রদলের সিঃ যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব তৌহিদ আরমানি, যুগ্ন আহবায়কদ্বয় রহমত উল্লাহ, নোমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।