টেকনাফ পৌর আওয়ালীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক ইউনুছ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আরাফাত সানি, টেকনাফ :

টেকনাফে পৌর আওয়ামীলীগের (১নং ওয়ার্ড) ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়ার ১নং ওয়ার্ড বাস টার্মিনাল প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

পরে ওয়ার্ড সভাপতি নজির আহমেদ সভাপতিত্বে, মোঃ ইয়াছিন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এম এ, নজির আহমদ কালু, আবু হারেছ, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইউসুফ মনো, নুরুল করিম রাসেল, যুগ্ন সম্পাদক মোঃ ইউচুপ ভুট্টো, নুরুল হক, জিয়াউর রহমান জিয়া, তোয়াক্কল হোসেন, মুসতাক আহমদ প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বদি বলেন দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্কে হাজার কোটি টাকার উন্নয়ন সাধিত হচ্ছে। কাজেই দেশে উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আসীন করতে হবে। তাই পরিচ্ছন্ন ও প্রকৃত আওয়ামীলীগ পরিবারের ক্লিন ইমেজের দলের জন্য নিবেদিত কর্মীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

34567 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল বৈষম্য ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাফর আহমদ।
76661254 518792025631754 2415546077500407808 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাজী ইউনুছকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে আগামী তিন বছরের জন্য অনুমোদন প্রদান করেন সভাপতি-সাধারণ সম্পাদক।