টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক প্রকাশ খুইল্যা
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসলাম।
এসময় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ‘অসাম্প্রদায়িক রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আসন্ন টেকনাফ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আজ (মঙ্গলবার) মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
আশা করি, প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান করলে আমি এই উত্তর জালিয়া পাড়া তথা ৭নং ওয়ার্ডের সাধারণ জনগণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
