জিয়াবুল হক, টেকনাফ :
কক্সবাজার দক্ষিন বনবিভাগের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া বিটে সৃজিত সামাজিক বনায়নে ২৫ জন উপকার ভোগীদের দলিল হস্তান্তর করা হয়েছে।
৩০ নভেম্বর বিকাল ৪ টার দিকে বাহারছড়া নোয়াখালীপাড়া আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত উক্ত সভায় নোয়াখালীপাড়া সমাজিক বনায়ন কমিটির সভাপতি মৌলভী ফরিদ আহম্মদের সভাপতিত্বে ও হোয়াইক্যং মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শীলখালী রেঞ্জ কর্মকর্তা ময়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাহার। এই সময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন কর্মী ও উপকার ভোগীরা। সভা শেষে উপকার ভোগীদের সাথে সম্পাদিত উক্ত চুক্তি দলিল হস্তান্তর করেন রেঞ্জ কর্মকর্তা ময়নুল ইসলাম।
১৬/৭/২০১৬ সনে সৃজিত ১০ হেক্টর সামাজিক বনায়নে ২৫ জন নির্বাচিত উপকার ভোগীদের মাঝে সম্পাদিত উক্ত দলিল হস্তান্তর করা হয়।
