টেকনাফ থানাকে দুর্নীতিমুক্ত ঘোষনা করলেন ওসি প্রদীপ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফ মডেল থানাকে দুর্নীতিমুক্ত ঘোষনা করলেন ওসি প্রদীপ কুমার দাশ। তিনি ১৫ই আগস্ট উপজেলা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপরোক্ত ঘোষনা দেন। এতে তিনি গত ১লা আগস্ট থেকে টেকনাফ থানা দুনীতিমুক্ত বলে ঘোষনা দেন।

এব্যাপারে তিনি আরো জানান, কতিপয় দালাল থানায় ইয়াবা কারবারি গ্রেফতার হওয়ার পর পুলিশের নাম ভাংগিয়ে ভয় ভীতির গল্প ছড়িয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বা চেষ্টা করছে। এই ধরনের দালাল বা পুলিশ চক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে কোন তথ্য পাওয়া মাত্র আমাকে বা জেলা পুলিশের যেকোন উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।