টেকনাফ টুডে ডটকমের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

আজ ১৬ ডিসেম্বর। গৌরবের মহান বিজয় দিবস। যুদ্ধ ইতিহাসের একটি অবস্মরণীয় দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয় আজকের এই দিনেই। ৪৫ বছর আগে এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের প্রাচীর ভেঙে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে বিজয়ের সূর্য উদয় হয় আরো রক্তিম হয়ে। অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়ের।

মহান বিজয় দিবসের এই দিনে টেকনাফ টুডে ডটকম এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি, সকল মুক্তিযুদ্ধা, বিরঙ্গনা, মুক্তিযুদ্ধের সংগঠক, সেই দিনের মুক্তিপাগল জনতা সহ দেশবাসীকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হোক সকল স্থরে, জাগ্রত হোক প্রতিটি প্রাণে।

  • টেকনাফ টুডে ডটকমের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা