সীমান্ত শহর টেকনাফ হতে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “টেকনাফ টুডে ডটকম” ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করাই টেকনাফ টুডে ডটকম পরিবার সহ টেকনাফ-উখিয়া বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
বর্তমান ও সাবেক সাংসদদ্বয় বলেন “টেকনাফ টুডে ডটকম” যেভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা টেকনাফ টুডে’র উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
