শিক্ষানবিশ সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে টেকনাফ টুডে ডটকম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডেতে শিক্ষানবিশ সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম এ কিছুসংখ্যক শিক্ষানবিশ সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। সততার মনমানসিকতা সম্পন্ন লেখনীর মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার পাশাপাশি, মাদক ও মানব পাচার সমস্যা, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে সুযোগ খুঁজছেন এমন আগ্রহীরা যোগাযোগ করুন।

কর্মএলাকা : টেকনাফ উপজেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভা

যোগ্যতা
স্নাতক/এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কলেজ পর্যায়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে পারবেন টেকনাফ টুডের ইমেইলে অথবা সরাসরি সাক্ষাতে সম্পাদক অথবা নির্বাহী সম্পাদকের কাছে জমা দিতে পারবেন।

প্রয়োজনে যোগাযোগ : সম্পাদক-০১৭৬১৯০৫৬৯২, নির্বাহী সম্পাদক : ০১৮১১৩৫৪৬৪৬