টেকনাফ জালিয়াপাড়ার মোঃ হোসেন ৫ কোটি টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থা র‌্যাবের পাতা জালে ৫কোটি টাকার লক্ষ পিস ইয়াবাসহ মধ্যম জালিয়া পাড়ার মোঃ হোসেন আটক হয়েছে।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি চৌকষ আভিযানিক দল নিয়ে পৌর এলাকার মধ্যম জালিয়া পাড়ার মৃত আবু বক্করের পুত্র মোঃ হোসেন (৩৫) বসত-বাড়িতে অভিযানে যায়। এসময় সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এছাড়া ধৃত ব্যক্তির স্বীকারোক্তিমতে ঘরে তল্লাশী করে ৪৯টি ওয়াটার প্রæফ প্যাকেটে ৯৮ হাজার পিস ইয়াবাসহ মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে বলে কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান নিশ্চিত করেন।