টেকনাফ চাইল্যাতলী হতে অস্ত্র বুলেট ও ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহিবুল্লাহ মুহিব : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চাইল্যাতলী হতে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ একজনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১লা নভেস্বর রাত পৌনে ৯টারদিকে নবগঠিত র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের চাইল্যাতলী প্রধান সড়কের উপর অভিযান চালিয়ে ৪হাজার ৮শ ৫০পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান ও ২রাউন্ড বুলেটসহ উখিয়া উপজেলার পালংখালী নলবনিয়ার জামাল আহমদের পুত্র লুৎফর রহমান লুতিয়া ওরফে মানিক (৩৪) কে আটক করে। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ ২রা নভেম্বর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।