আরাফাত সানি : টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ তৈয়ব নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশন গোপন সংবাদের ভিত্তিতে লেঃকমান্ডার এম সোহেল রানার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ বড় হাবিব পাড়া জামে মসজিদ সংলগ্ন কবর স্থানের পার্শ্ব হইতে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোঃ রশিদের পুত্র
মোঃ তৈয়ব (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ও ব্যক্তিকে পরবর্তী কার্যক্রম শেষেটেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
