হুমায়ূন রশিদ : টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা নাফনদীর জইল্যাদ্বীপে অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, গত ৬ আগষ্ট সন্ধ্যা ৭টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে নৌকাযোগে নাফনদীর বুকে অবস্থিত জইল্যার দ্বীপের জঙ্গলে অভিযানে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আকস্মিকভাবে দুইজন মানুষ ২টি ব্যাগ নিয়ে গাছ হতে পানিতে লাফ দেয়। তখন কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে ব্যাগ ২টি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তখন ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগ ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত এই ইয়াবা চালানের ব্যাপারে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন। ###
