নিজস্ব প্রতিনিধি :
টেকনাফ ডিগ্রী কলেজের সরকারীকরন হওয়ায় এমপি বদিকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সংবর্ধনার নামে জামায়াত-বিএনপি ও হাইব্রিড নেতাদের কলেজ ক্যাম্পাসে সংবর্ধনার প্রতিবাদে উক্ত অনুষ্টান বয়কট করেছে ছাত্রলীগ।
৮ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে শুরু হওয়া এমপি বদির নান্দনিক সংবর্ধনা ব্যানারে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউএনও মোঃ রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া।
কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল ও পারিয়েল সামিহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবু তাহের। অবসরপ্রাপ্ত ওসি আব্দুর রহমান, জহির হোসেন এমএ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-ছাত্রছাত্রীরা এতে উপস্থিত ছিলেন।
এর আগে এমপি বদিকে ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে দুপুরের ভোজ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

এদিকে টেকনাফ সরকারি কলেজ প্রশাসন কর্তৃক এমপি আবদুর রহমান বদি’কে নান্দনিক সংবর্ধনার নামে কলেজে বিএনপি-জামাত ও সুবিদাবাধী হাইব্রিড আওয়ামীলীগারদের সংবর্ধিত করায় টেকনাফ কলেজ ছাত্রলীগ, কলেজে অধ্যয়নরত সকল ছাত্রদের নিয়ে সংবর্ধনা সভা বয়কট করেছে। এসময় কলেজ ক্যাম্পাস হতে ছাত্রলীগ মিছিল সহকারে শাপলাচত্বর মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাদ, সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর ও পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল এসময় ছাত্রলীগের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল ও সভায় যোগদান করেন।

