টেকনাফ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আশেক উল্লাহ ফারুকীঃ
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান টাক্সফোর্স সমন্বয় সভা বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপঃ অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ পৌর মেয়র মোঃ ইসলাম, টেকনাফ মডেল থানার আফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছরা ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা জহির হোসেন এম.এ, আবুল কালাম, সোনা আলী, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধরী ও প্রবীন শিক্ষক মোঃ আশেক উল্লাহ ফারুকী প্রমুখ। অনুষ্ঠিত সভায় ইয়াবা, মাদক, অবৈধ অস্ত্র, রোহিঙ্গা, সন্ত্রাস ও ভাড়াবাসার নজদারী সংক্রান্ত ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা সভায় ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদক রোধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদান করে মাদক নিমূলে এগিয়ে আসার আহবান জানান। এর সথে জড়িত যে দলেরই লোক ইউক না কেন তাদের কিন্তু রেহায় নেই। সভাপতি মোঃ রবিউল হাসান সমাপনী বক্তব্যে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে আইন শৃংখলা পরিস্থিতি যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে সবার সহযোগীতা কামনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন।