টেকনাফ ইউএনও’র মরহুম পিতার ইছালে সওয়াব উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর মরহুম পিতা চট্টগ্রামের রাঙ্গুনিয়া নিবাসী জালাল আহমেদ (৭০) এর রূহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশন টেকনাফ উপজেলার পরামর্শে দোয়া মাহফি অনুষ্ঠিত হয়।
গত ২৬ জুন (শুক্রবার) জুমার নামাজের পর ইফার টেকনাফের দয়িত্বরত সুপারের নির্দেশ ও পরামর্শক্রমে উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল ইফার টেকনাফ উপজেলা সুপার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউএনও’র শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পর বিশেষ মোনাজাত করেন কাঞ্জর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা এনাম উল্লাহ, মাওলানা উসমান গণি, মাওলানা ফয়েজ, মাওলানা আব্দুল গফুর, মজিবুল হক, সামসুল আমিন, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা হাসপাতাল জামে মসিজদি, ষ্টেশন জামে সমজিদ, থানা জামে মসজিদ, অলিয়াবাদ জামে মসজিদ, বড় হাজি জামে মসজিদ, উপজেলার সদর, বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা, সেন্টমার্টিন ইউনিয়ন সহ মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, মরহুম জালাল আহমেদ গত ২৫ জুন বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার সদর হাসপাতালের (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে, ১মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন। মরহুমকে আল্লাহ জান্নাতের উচুঁ মাকাম দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারন করার তাওফিক দিন আমিন। ###