সাদ্দাম হোসাইন : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ৩৫ বোতল গ্রান্ড মাষ্টার মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৬জানুয়ারী দুপুর পৌনে ২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকায় জনৈক জাহেদ ইলেকট্রনিক্স এর দোকানের সামনে পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে নোয়াপাড়ার কবির আহমদের পুত্র মোঃ আরফাত (১৭) এবং মকতুল হোছনের পুত্র মোঃ আলম (১৬) কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ ও আশপাশ এলাকায় তল্লাশী করে ১নং আসামীর নিকট হতে ২০ বোতল এবং ২নং আসামীর নিকট হতে ১৫ বোতলসহ মোট ৩৫বোতল গ্রান্ড মাষ্টার মদ উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
